বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

আগামী নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে সিইসি

আগামী নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে সিইসি

জগন্নাথপুর নিউজ ডেস্ক:

একাদশ জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করার পক্ষে মত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার পুরো নির্বাচন কমিশনের বলে মনে করেন তিনি। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত। বিগত জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতোয়েন করা হয়েছিল।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি ব্যক্তিগতভাবে একবারও বলিনি যে সেনা মোতায়েন হবে না। তবে এটি আমার একার সিদ্ধান্তের বিষয় নয়। ইসির আরও পাঁচ সদস্য আছেন, তারা মিলেই এটি সিদ্ধান্ত নেবেন।
নুরুল হুদা বলেন, তিনি জাতীয় নির্বাচনে সেনা চাইলেও স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে নন। ‘স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে আমি একদম মনে করি না,’ বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) এ আলোচনাসভার আয়োজন করে। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সভায় তারা সেনা মোতায়েন প্রসঙ্গে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com