বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরের মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন

জগন্নাথপুরের মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম বলেছেন,  শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি সিলেটের প্রবাসীরা অগ্রণী ভুমিকা পালন করছেন, যা  অত্যান্ত প্রশংসনীয়।  তিনি বলেন, সিলেটে অনেক জ্ঞানী গুনী বিশিষ্টজনের জন্মভূমি। আমি সারাজীবন জগন্নাথপুরতথা সিলেট বিভাগের মানুষের কথা স্মরন রাখব। এ নির্বাচনী এলাকায় রয়েছেন সরকারের পরিকল্পনা মন্ত্রী। তিনি একজন শিক্ষা বান্ধব মানুষ। কেন মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজ হবে না। আপনাদেরকে উদ্যাগী হতে হবে। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই সাথে শিক্ষায় আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। তিনি মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে ‘ এসো ফিরে যাই শৈশবে, শেকড়ের সন্ধানে,স্মৃতির টানে মাতবো মোরা নবপ্রাণে’ এই শ্লোগানকে সামনে বাঁধ ভাঙা উচ্ছাসে দুই দিন ব্যাপী প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র, প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি উৎসব উদযাপন কমিটির আহবায়ক হরমুজ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক ইকবাল হোসেন আনা ও সত্যজিত তালুকদার এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ সাহিত্য গবেষক আবুল ফতেহ ফাতাহ, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, লিডিং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কবি মোস্তাক আহমাদ দীন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, প্রাক্তন শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসি আব্দুস শহীদ,আনছার মিয়া, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রথম দিন শনিবার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দুই দিন ব্যাপী অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস ও মিলনমেলার মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com