বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় মামলা

জগন্নাথপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও হত্যাকারী কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মশাজান গ্রামের করিম বক্সের ছেলে কয়েছ মিয়া (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।  এক পর্যায়ে সে চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।  ওই যুবকের অত্যাচারে তার স্বজনরা অতিষ্ঠ হয়ে পড়েন। গত ৩ ফেব্রুয়ারি মাদক সেবী কয়েছ মিয়াকে মোবাইল ফোন চুরির অভিযোগে তার চাচাত ভাইয়ের ছেলে আজহার, ময়নুল, মুজাহিদগংরা মারধর করেন। এতে সে আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এক পযার্য়ে গত ৫ ফেব্রুয়ারি আহত যুবকের মৃত্যু হয়। পুলিশ  খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে গত বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের নিকট মরদেহ হস্তান্তর করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখছিল মিয়া জানান, মাদকাসক্ত যুবকের যন্ত্রনায় অতিষ্ঠ ছিলেন তাঁর স্বজনরা। চুরির ঘটনায় স্বজনরা তাকে মারধর করেছিলেন বলে শুনেছি।
শনিবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে তার ভাতিজারা মারধর করেছিলেন। এতে তিনি আহতবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com