বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর-ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ ২৯ ফেব্রুয়ারি, উচ্চ শিক্ষা অর্জনে মেধাবীরা সুবিধা পাবে

জগন্নাথপুর-ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ ২৯ ফেব্রুয়ারি, উচ্চ শিক্ষা অর্জনে মেধাবীরা সুবিধা পাবে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২০তম বৃত্তি বিতরণ উপলক্ষে সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এমএ নুর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুন্নু’র পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ট্রাস্টের কোষাধ্যক্ষ আব্দুল হালীম, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা ট্রাস্টি নুরুল হক লালা মিয়া,সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বর্তমান সহ সভাপতি ড.ছানাওর চৌধুরী, খান জয়নাল আবেদীন, ট্রাস্টি আব্দুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, কালের কণ্ঠের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আলী আহমদ, যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি জুয়েল হোসেন প্রমুখ।
সভায় জানানো হয় আগামী ২৯ ফেব্রুয়ারী পৌর শহরের আল জান্নাত ইনস্টিটিউটে এবার ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হবে। এছাড়াও ১৫ জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য এককালীন বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্রাস্টের পক্ষ থেকে পরিবহন ব্যবহারের মাধ্যমে আনা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃত্তি বিতরণী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com