শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে : জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে : জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার :: :: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। নতুন নতুন আধুনিক স্কুল ভবন নির্মাণ করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির হার বৃদ্ধি করা হবে। তিনি জগন্নাথপুর ব্রিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন। তারা কষ্টার্জিত অর্থ দিয়ে দেশ মাতৃকার সেবা করে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মন্ত্রী শনিবার দুপুরে পৌর শহরের আল জান্নাত ইসলামিক ইনস্টিটিউট প্রাঙ্গনে ব্রিট্রিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট কর্তৃক ২০তম মেধা বৃত্তি প্রদান উপলক্ষ্যে ৭০০জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২৫লাখ টাকা বৃত্তি বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ট্রাষ্টের সভাপতি মিয়া মোঃ নুরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুনু ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারী লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন দিন পত্রিকার সম্পাদক মহিব চৌধুরী। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক বারিষ্টার এনামুল কবির ইমন, এডিশনাল এসপি হায়াতুন নবী, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার স্কুল কলেজ মাদ্রাসার ৭০০জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়। এছাড়াও বিশ^বিদ্যালয় গুলোতে অধ্যায়নরত জগন্নাথপুরের মেধাবী গরিব শিক্ষার্থীদের মধ্যে বিশেষ বৃত্তি প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com