শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ফের চলন্তবাসে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

ফের চলন্তবাসে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: ধামরাইয়ে যাত্রীবাহী একটি বাস থেকে নামিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কেলিয়া কচমচ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই ধামরাই থানা পুলিশ ওই বাসের চালকসহ পাঁচজনকে গ্রেপ্তার ও বাসটি জব্দ করেছে।

গ্রেপ্তার হলো- বাসচালক চুয়াডাঙ্গা সদর উপজেলার কোর্টপাড়া মহল্লার মৃত শফি মল্লিকের ছেলে বাবু মল্লিক (২৪), নিলফামারীর ডিমলা উপজেলার সরকারপাড়া গ্রামের শ্রী মহন লালের ছেলে শ্রী বলরাম (২০), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে আবদুল আজিজ (৩০), ধামরাই উপজেলার দক্ষিণ গাওয়াইল গ্রামের কালু বেপারীর ছেলে সোহেল রানা (২০), একই উপজেলার দক্ষিণ কেলিয়া গ্রামের রাজু মাতবরের ছেলে মকবুল হোসেন (৩৮)।

ধামরাই থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শ্রীরামপুরের গ্রাফিকস টেক্সটাইল কারখানার এক নারী শ্রমিক অফিস শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে রাত নয়টার দিকে যাত্রীসেবা পরিবহনের একটি বাসে ওঠে। বাসটি কালামপরে আসার পর চালক অন্য যাত্রীদের নামিয়ে দেয় ও ঢাকার দিকে না গিয়ে ইসলামপুরের দিকে রওয়ানা দেয়। এরপর কেলিয়া এলাকা থেকে আরও চারজনকে বাসে উঠায়। এক পর্যায়ে যাত্রী বেশে ওঠা ওই চারজন ওই নারী পোশাক শ্রমিককে বাসের পিছন দিকে নিয়ে হাত, মুখ ও পা বেধে ফেলে।

পরে তারা তাকে নামিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া ব্রিজের পশ্চিম পাশে নিয়ে যায় ও চালকসহ পাঁচজনে মিলে গণধর্ষণ করে। এরপর বাসটি ইসলামপুরের উদ্দেশে রওনা দেয়। এক পর্যায় মুখের বাঁধন খুলে গেলে ওই পোশাক শ্রমিক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বিষয়টি জানার পর ঢাকা-আরিচা মহাসড়কে টহলরত ধামরাই থানার এসআই ভজন রায় বাসটি ধাওয়া দিয়ে কেলিয়া ব্রিজের কাছ থেকে বাসসহ ধর্ষণকারীদের আটক করে। এ ঘটনায় রাতেই ওই নারী পোশাক শ্রমিক বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, গ্রেপ্তার পাঁচ জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com