বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ৪ বছর পর ঘোষগাঁও সেতুর এপ্রোচ সড়কের কাজ শুরু

জগন্নাথপুরে ৪ বছর পর ঘোষগাঁও সেতুর এপ্রোচ সড়কের কাজ শুরু

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ ৪ বছর পর ঘোষগাঁও সেতুর এপ্রোচ সড়কের কাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। গত ৪ বছর আগে নলজুর নদীর উপর ঘোষগাঁও সেতু নির্মাণ হলেও সেতুর এপ্রোচ সড়ক হয়নি। জায়গার মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে এপ্রোচ সড়ক না হওয়ায় বিকল্প ভাঙ্গাচোরা সড়ক দিয়ে জীবনের ঝুকি নিয়ে কোন রকমে যানবাহন চলাচল করে আসছে। এতে জন ভোগান্তি চরমে পৌছে।
অবশেষে দীর্ঘ ৪ বছর পর সেই এপ্রোচ সড়কে মাটি ভরাট কাজ শুরু হয়েছে। ২৭ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে জগন্নাথপুর এলজিইডির অধীনে ২০৫ মিটার ইট সলিং এপ্রোচ সড়কের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেরিনা কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেড। ১৯ মার্চ বৃহস্পতিবার ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মামুন আহমদ বলেন, আশা করছি আগামী এক মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কাজ শুরু হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com