বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরে হোম কোয়ারেন্টাইনে ৮৫ প্রবাসি : বিদেশ থেকে এসেছেন ৬৫০জন

জগন্নাথপুরে হোম কোয়ারেন্টাইনে ৮৫ প্রবাসি : বিদেশ থেকে এসেছেন ৬৫০জন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অতি সম্প্রতি ৬০০জন প্রবাসী দেশে এসেছেন। এর মধ্যে ৮৫জন প্রবাসী হোমকোয়ারেন্টাইনে রয়েছেন। রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নূন্যতম ১৪দিন সকল প্রবাসিকেই হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে। আমাদের মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে। জগন্নাথপুর উপজেলায় অতি সম্প্রতি ইউরোপ, আমেরিকা ও মধ্যপাচ্য থেকে ৬৫০জন প্রবাসী দেশে এসেছেন। তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি। আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। আমরা প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করে কাজ করছি। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন লক্ষণ সনাক্ত হয়নি। তবে প্রবাসীরা দেশে এলেই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ইউএনও মাহফুজুল আলম মাসুম বলেন, করোনাভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। প্রবাসী অধ্যুষিত এ উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসী। তাদের মধ্যে অনেকেই দেশে ফিরছেন। আমরা তাদের তথ্য সংগ্রহ করেছি। ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য ফেরত ৬৫০ জন বিদেশ ফেরত প্রবাসির তথ্য আমাদের কাছে আছে। ৮৫জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে অন্য সবাইকেও হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা আরো খোজঁ খবর নিচ্ছি। করোনা ভাইরাস বিষয়ে জন সচেতনতার জন্য আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি। ইতিমধ্যে সকল সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com