শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

করোনায় দেশে একদিনে ১৪ জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

করোনায় দেশে একদিনে ১৪ জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮ জনে।
এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৪ হাজার ৬৫৭ জন।
একদিনে রোগী শনাক্তের হিসাবে এটাইসর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা এটি।
এছাড়া নতুন করে ২৩৬ জনসহ মোট ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৪ জন। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগে সংগ্রহ করে রাখা কিছু নমুনা গতকাল পরীক্ষা করার ফলে ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনার সংখ্যার চেয়ে পরীক্ষার সংখ্যা বেশি হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হলেন মোট ২ হাজার ৬৫০ জন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চএবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com