বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুদিনে ৩৩ জনের মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ২৮৩ জনে।
এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন।
বৃহস্পতিবার বেলা ২ টা ৩০ মিনিটে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৩৭ টি। পরীক্ষা করা হয়েছে ৭৩৯২ ‍টি নমুনা।এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। এর মধ্যে ১০৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ঢাকার ল্যাবে ৭৫৪ জন আর বাইরে ২৮৭ জন শনাক্ত হয়েছেন।
ডা. নাসিমা জানান, সবশেষ একদিনে মারা গেছেন ১৪ জন।তাদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৯ জন মারা গেছেন। আর চট্টগ্রামে ৫ জন মারা গেছেন।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
এর আগে বুধবার করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হয় দেশে।২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু ও এক হাজার ১৬২ জন আক্রান্ত হন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
করোনাভাইরাসে বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্বে ২ লাখ ৯৮ হাজার ৩২২ জনেন মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৪২ হাজার ৪৬৬ জন।বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com