শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৭৯, বেড়েছে জিপিএ-৫

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৭৯, বেড়েছে জিপিএ-৫

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫।

বোর্ডে এবার ৭৮ দশমিক ৭৯ শতাংশ পাস করেছে, যা গত বছরের থেকে ৭ দশমিক ৯৬ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন, যা গতবারের তুলনায় এক হাজার ৫০৬টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ৭৫৭ জন।
সিলেট বোর্ডে এবার এক লাখ ১৬ হাজার ১০৪ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন।
পরীক্ষার পাসের হারে এবারও মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা।
ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডে ৯১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ৪৩টি প্রতিষ্ঠান। কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com