বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

রেড জোন’ জগন্নাথপুরে করোনা সনাক্ত ৪৯ জন

রেড জোন’ জগন্নাথপুরে করোনা সনাক্ত ৪৯ জন

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এরমধ্যে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৪৯ জন।

তাঁরমধ্যে জগন্নাথপুর পৌরসভায় আক্রান্ত ২৮ জন। এবং উপজেলার সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় ২১ জন।

উপজেলা প্রশাসন সোমবার জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে ‘রেড জোন’ ঘোষণা করেছে।

আজ (মঙ্গলবার) থেকে তা কার্যকর হবে। উপজেলাা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম এ সব কথা  জানান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, সম্প্রতি জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলায় করোনায় আক্রান্ত ৪৯ জন। এরমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬৯ জনের। জগন্নাথপুর পৌরসভায় ২৮ জন ও সৈয়দপুর এলাকায় ৯ জন। অন্যরা উপজেলার বিভিন্ন এলাকার।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মাহফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুর পৌরসভা এলাকা এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর শাহারপাড়ায় লকডাউন কার্যকর করা হবে। পৌরসভার ভিতরে যানবাহন চলাচল করতে পারবে না। লকডাউন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com