বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

‘রেড জোন’ জগন্নাথপুর লকডাউন

‘রেড জোন’ জগন্নাথপুর লকডাউন

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নকে ‘রেড জোন’ ঘোষনার পর লকডাউন চলছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে লকডাউন চলছে। তবে সকাল থেকে পৌর শহরে মিনিবাস ছাড়া ছোট ছোট অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে।

প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাঠে নেমেছে।

সরেজমিন দেখা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় পৌর পয়েন্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে যান চলাচল বিঘ্নিত হয়।

শহরের জগন্নাথপুর-সুনামগঞ্জ-বাস থেকে সুনামগঞ্জে যাত্রীবাহী বাস চলাচল করেনি। এছাড়াও জগন্নাথপুর-সিলেট কোন বাস সরাসরি চলাচল না করলেও পৌরসভার শেষ সীমান্ত এলাকা থেকে সিলেটের সঙ্গে বাস চলাচল করছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিস্থিতিতে সরকারী সিদ্ধান্তের আলোকে ওই দুই এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করা হয়েছে। যার প্রেক্ষিতে আজ থেকে কার্যকর করতে আমরা মাঠে কাজ করছি।

প্রসঙ্গত, সম্প্রতি জগন্নাথপুরে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। জগন্নাথপুর পৌরসভায় করোনা আক্রান্ত সংখ্যা ২৮ জন এবং সৈয়দপুর এলাকায় ৯জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com