রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বুড়িগঙ্গা ট্রাজেডির দিনে ৪৫ জনের প্রাণ কাড়ল করোনা, শনাক্ত ৪০১৪ জন

বুড়িগঙ্গা ট্রাজেডির দিনে ৪৫ জনের প্রাণ কাড়ল করোনা, শনাক্ত ৪০১৪ জন

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনার দিনে  করোনাভাইরাসে দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৭৮৩ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৪ হাজার ১৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন এবং মোট সুস্থ ৫৭ হাজার ৭৮০ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com