শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

পহেলা বৈশাখে ইভ টিজিং প্রতিরোধে বিশেষ টিম: র‍্যাব মহাপরিচালক

পহেলা বৈশাখে ইভ টিজিং প্রতিরোধে বিশেষ টিম: র‍্যাব মহাপরিচালক

 
জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: পহেলা বৈশাখে ইভ টিজিং প্রতিরোধে বিশেষ টিম থাকবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর রমনা পার্ক পরিদর্শনে এসে র‍্যাবপ্রধান এ মন্তব্য করেন।

তিনি বলেন, পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এবার পহেলা বৈশাখে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ইভ টিজিং প্রতিরোধে থাকবে বিশেষ টিম।

বেনজীর আহমদ বলেন, পুরো জাতি যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কেউ ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানি দিচ্ছে কিনা, তাও নজর রাখা হচ্ছে।

এর আগে রমনা বটমূল ও আশপাশ এলাকায় নিরাপত্তা মহড়া দেয় র‍্যাবের বিভিন্ন ইউনিট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com