বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পোনামাছ ধরায় দুই জন কে দন্ড ; পুড়িয়ে ফেলা হয়েছে কারেন্ট জাল

জগন্নাথপুরে পোনামাছ ধরায় দুই জন কে দন্ড ; পুড়িয়ে ফেলা হয়েছে কারেন্ট জাল

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পোনা মাছ ধরার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আফারাতের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পৌরসভার হবিবনগর এলাকার মৎস্য আড়াৎ এলাকায় বিভিন্ন প্রজাতির পোনামাছ শিকারের জন্য উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুর রউফের ছেলে রোকন মিয়া কে দুই হাজার টাকা এবং ভুরাখালি গ্রামের আব্দুল মালিকের ছেলে মাকসুদ মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হবিবনগরের নিকটবর্তী নলজুর নদী থেকে পোনা মাছ ধ্বংসকারী প্রায় ৭০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত প্রায় এক লাখ টাকা মূল্যের জালগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানসহ জগন্নাথপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ইয়াসির আরাফাত জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। এধরনের অভিযোন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com