শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

যোগ দিয়েই আন্দোলনকারীদের পাশে নতুন হেলথ ডিজি

যোগ দিয়েই আন্দোলনকারীদের পাশে নতুন হেলথ ডিজি

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   কাজে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্টদের অনশন ভাঙালেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

রোববার আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এ্যান্ড রেফারেল সেন্টারের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টকে শরবত খাইয়ে অনশন ভাঙান নতুন ডিজি।

চাকরি স্থায়ী করার দাবিতে বৃহস্পতিবার বিকাল থেকে শেরে বাংলা নগরে প্রতিষ্ঠানটির সামনে তারা প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তারা। রোববারও চলছিল তাদের কর্মসূচি।

বিকাল সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আগারগাঁওয়ে আসেন। করোনাভাইরাস মহামারীর সময় কোভিড-১৯ নমুনা পরীক্ষায় স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করায় মেডিকেল টেকনোলজিস্টদের ধন্যবাদ জানান তিনি।

অধ্যাপক ডা. খুরশীদ বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বার্তা নিয়ে তাদের কাছে এসেছি আমি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলেছেন আপনাদেরকে এই বার্তা দেওয়ার জন্য যে আপনাদের বিষয়টি তিনি দেখবেন। আপনাদের তিনি বলেছেন, কাজ চালিয়ে যেতে। এরপরও যদি আপনারা কাজ করতে না চান তাহলে তো জোর করে করানো যাবে না। বিষয়টি এমন নয় এখনই চাইলে পূরণ করে দেওয়া সম্ভব। কিছুটা সময় লাগবে।”

নতুন হেলথ ডিজি বলেন, “আপনাদের নিয়োগটা কেন হয়নি সেটা আমি জানি না। আমি আজ মাত্র জয়েন করেই এখানে এলাম। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন এটার একটা ফয়সালা হবে। আমি ডিজি হিসেবে কথা দিতে পারি, আমার পর্যায় থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘কর্মবিরতির কারণে নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে। এ কারণে বিদেশগামী অনেকের ফ্লাইট বাতিল হয়েছে। যারা বিদেশ যেতে চান তাদের করোনা টেস্ট বাধ্যতামূলক। যাদের যাওয়ার সুযোগ আছে তাদের করোনা টেস্ট করা জরুরি। করোনা ভাইরাস টেস্ট করতে না পেরে কাল অনেকের ফ্লাইট মিস হয়েছে। তাদের কথাটাও চিন্তা করতে হবে। এজন্য আমি মন্ত্রী মহোদয়ের মেসেজটা তাদের দিতে এসেছি।’

মহাপরিচালকের আশ্বাসে কাজে যোগ দেন মেডিকেল টেকনোলজিস্টরা।

এর আগে রোববার সকাল ১০টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিজের নতুন কর্মস্থলে যোগ দেন ডা. খুরশীদ আলম। এ সময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হন তিনি।

বেলা সাড়ে ১১টার দিকে অধিদফতর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান তিনি। দুপুর ১২টার কিছু পর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে যোগদানপত্র দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পাওয়া অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের উদ্দেশে বলেন ‘আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করবো। তবে আপনাদের কাছে অনুরোধ আমাদের ভালো কাজগুলোর মূল্যায়ন করেন। কারণ মিডিয়া আমাদের সাহায্য করলেই আমরা এগিয়ে যেতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আমি আজ জয়েন করেছি। মন্ত্রী মহোদয় ও দুই সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা আমাকে কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। আরও দেবেন। মন্ত্রী মহোদয়ের তাড়া ছিলো বলে আমরা বেরিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পরে আপনাদের অফিসিয়ালি ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করার করবেন। এই মুহূর্তে আমি আসলে এর বেশি কিছু বলতে পারব না।’

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগের পর গত ২৩ জুলাই নতুন ডিজি নিয়োগ পান অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সুত্রঃ যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com