বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় দ. সুনামগঞ্জ ও জগন্নাথপুরে ভবন পাচ্ছে ৬ শিক্ষা প্রতিষ্ঠান

পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় দ. সুনামগঞ্জ ও জগন্নাথপুরে ভবন পাচ্ছে ৬ শিক্ষা প্রতিষ্ঠান

সামিউল কবির: সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম মান্নান এর প্রচেষ্টায় সুনামগঞ্জের- দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর  উপজেলায় ভবন পাচ্ছে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে ৪টি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে “হাওরের শিক্ষা অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের আওতায় ২টি ভবন অনুমোদন করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়।

জানা যায়, উল্লেখিত এইসব শিক্ষা প্রতিষ্ঠানে ৬ টি ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকার মতো।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩টি ভবন হলো ১। পূর্ব পাগলা চূরখাই উচ্চ বিদ্যালয় ২। ঈশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ৩। সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং জগন্নাথপুর উপজেলার ৩টি ভবন হলো ১। পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় ২। পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়  ৩। ও সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে একটি করে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। যা বন্যার সময় বন্যার্তদের আশ্রয়ের পাশাপাশি বিদ্যালয়ে পাঠদানে সহায়ক হবে বলে জানা যায়।

এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া জানান,  আগামী ৫ ই সেপ্টেম্বর দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আর বাকিগুলোও মাসখানেকের মধ্যে  যথাযত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।সুনামগঞ্জ-৩ আসনে শিক্ষা ক্ষেত্রে এমন উন্নয়নের জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে সাধুবাদ জানিয়েছেন দুই উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত রাখার আহবান জানান তারা।

পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন  বলেন, দক্ষিণ সুনামগঞ্জ  -জগন্নাথপুর  আসনে আওয়ামী লীগ  সরকার অজস্র উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে। রাস্তাঘাট,ব্রিজ, অবকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাছাড়া শিক্ষার উন্নয়নে আমাদের মন্ত্রী মহোদয় খুুুবই আন্তরিক। শুধু শিক্ষার অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে যা ইতোপূর্বে কেউ করেনি। সুষম উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্তয় করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com