মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

সব ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আল্লামা শফী

সব ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আল্লামা শফী

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি নারায়ণগঞ্জ মসজিদে গ্যাস লাইন লিকেজ ও এসি বিস্ফোরণে যে সব মুসল্লি নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

বিবৃতিতে হেফাজত আমীর বলেন, যদিও বাহ্যিকভাবে দেশের অনেক উন্নয়ন দেখা যাচ্ছে, তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। দেশের মসজিদ-মাদ্রাসা এবং দ্বীনি মারকাজগুলোর উন্নয়নে সরকার ও দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়ে আল্লামা শফী বলেন, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বস্তরের জনগণের সমাগম হয়ে থাকে। বিশেষ করে এসব প্রতিষ্ঠানের বৈদ্যুতিক এবং গ্যাস ব্যবস্থায় সরকারের কঠোর ভূমিকা থাকা প্রয়োজন।

নারায়ণগঞ্জে আহত এবং নিহত সবার পরিবারের প্রতি সহযোগিতায় এগিয়ে আসতে হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান আল্লামা শফী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com