বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

এনজিও ও বিদেশি চাপে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বিলম্ব : পররাষ্ট্রমন্ত্রী

এনজিও ও বিদেশি চাপে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বিলম্ব : পররাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক:   ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের দিনক্ষণ ঠিক হয়নি। এনজিও ও বিদেশি শক্তির চাপে এ স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন রোববার বেলা ১১টায় রাজশাহী কলেজে শিক্ষকদের এক অনুষ্ঠানে অংশ নেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান।

মন্ত্রী আরেক প্রশ্নের উত্তরে বলেন, জিএসপি নিয়ে তারা ভাবছেন না। তবে পণ্য রফতানিতে আমেরিকার নতুন সরকারের কাছে ট্যারিফ কমানোর দাবি থাকবে। পরে মন্ত্রী রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। তখন তিনি বলেন, বাংলাদেশের দুটি বিষয় উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এর একটি হল মানবসম্পদ। অন্যটি নদী-নালা। তিনি বলেন, বাংলাদেশের মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমানে প্রবাসীরা বছরে ১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। এটি আরও বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া দেশে প্রায় এক হাজার ৩০০ নদী-নালা রয়েছে। সেগুলোকে কাজে লাগাতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান। সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মন্ত্রী মহানগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামরুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি রাজশাহী কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com