বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

দিরাইয়ে চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গ্রেফতার

দিরাইয়ে চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বাসচালক শহীদকে গ্রেফতার করেছে।

তবে কখন তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে সিআইডি কিছু জানায়নি বলে তিনি জানান।

গ্রেফতার শহীদ সিলেটের জালালাবাদের মোল্লারগাঁওয়ের তৌফিক আহমেদ ওরফে মইন্নার পুত্র।

গত ২৬ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি আত্মীয়ের বাসা থেকে বাসযোগে নিজ বাড়িতে ফিরছিলেন ওই কলেজছাত্রী।

সন্ধ্যায় বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এলে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসচালক ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে।

মেয়েটি প্রাণভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যান। গ্রামবাসী আহতাবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ওইদিনই বাসচালক, হেলপারসহ তিনজনকে আসামি করে মামলা করেন তরুণীর বাবা।

২৮ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দের গাঁও ইউনিয়নের বুরাইয়া গ্রাম থেকে বাসচালকের সহকারী আবদুর রশিদকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরদিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুরের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com