বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের আলোচনা সভা

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১০ জানুয়ারি) দুুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হাই, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আওয়ামী লীগ নেতা সাহানুর রহমান সানু, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সহসভাপতি সায়মন হোসেন রুমেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com