শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে নৌকার সমর্থনে বৈঠক

জগন্নাথপুরে নৌকার সমর্থনে বৈঠক

নিজস্ব প্রতিবেদক :জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়ার নির্বাচনী প্রতিক নৌকার সমর্থনে মঙ্গলবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডের বলবল এলাকার আব্দুল হান্নানের বাড়িতে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ছোয়াব আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা নজরুল ইসলাম খোকনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম।বিশেষ অতিথির বক্তব্য দেন  মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র,পরিকল্পনার মন্ত্রীর রাজনৈতিক সচিবহাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক

ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর নুর,সহ সভাপতি আশ্রব উল্লা, আবদার মিয়া,  শফিকুল হক লিলু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি সানি, প্রচার সম্পাদক সজীব রায় , ওবায়দুল হক জাবেদ,মতিউর রহমান প্রমুখ।

জগন্নাথপুর পৌরসভার উন্নয়নের স্বার্থে আগামি নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য বক্তারা আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com