বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরের তরুণ সমাজ সেবক তছির আলীর ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

জগন্নাথপুরের তরুণ সমাজ সেবক তছির আলীর ইন্তেকাল:প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উন্নয়ন সংস্থার ইসিমেম্বার মানবাধিকার সংগঠক হাজী মোঃ তছির আলী (৪৯) করোনা আক্রান্ত হয়ে সোমবার ভোররাতে লন্ডনের রয়্যল হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্নি লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।   এর আগে করোনা আক্রান্ত হয়ে ১৯ ডিসেম্বর মারা যান তাঁর ছেলে রুবেল মিয়া(২১) বর্তমানে তাঁর বড় ছেলে রুহেল মিয়া (২৫) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। অল্পদিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে বাবা ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাজ্য ও জগন্নাথপুরে বিভিন্ন সামাজিক কাজে অগ্রনী ভূমিকায় ছিলেন তছির আলী। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরচুয়ারী (হিমঘর) স্হাপনে তিনি গুরুত্ব পূর্ন অবদান রেখেছেন। সম্প্রতি তিনি মায়ের দাফনে দেশে আসলে এলাকায় একটি মসজিদ নির্মানের উদ্যেগ গ্রহন করেন। এই সমাজ দরদী মানুষটির  মৃত্যুতে এলাকাবাসী গভীর ভাবে শোকাহত।

লন্ডনের কমিউনিটি নেতা তরুন সমাজ সেবক হাজী মোঃ তছির আলীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক প্রকাশ কারীরা হলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহসভাপতি তাজউদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,যুগ্নসাধারন সম্পাদক অমিত দেব, সাংবাদিক আব্দুল হাই, সদস্য মাসুম আহমদ,আলী আহমদ,হুমায়ুন কবির, রুমানুল হক, সামিউল কবির, আমিনুল হক শিপন, প্রমুখ। শোক প্রকাশ কারীরা মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com