বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে পাষন্ড  স্ত্রীর হাতে স্বামী খুন!

জগন্নাথপুরে পাষন্ড  স্ত্রীর হাতে স্বামী খুন!

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামে পাষন্ড  স্ত্রীর হাতে  স্বামী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।  জগন্নাথপুর থানা পুলিশ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

  পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,  উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামের দিনমজুর আলেক মিয়া(৫৩) প্রায় ৩ মাস পূর্বে  রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না টেকুয়া গ্রামের আরমান মিয়ার স্বামী পরিত্যক্ত মেয়ে রেনু বেগম (৩৫) কে দ্বিতীয় বিয়ে করেন। আলেক মিয়ার প্রথম স্ত্রী ও তিন মেয়ে দুই ছেলের সংসারে আলাদা ঘরে নব বিবাহিত স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করছেন আলেক মিয়া । প্রতিদিনের মতো শুক্রবার  রাতে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি ।
শনিবার সকালে দেখা যায় আলেক মিয়া মৃত অবস্থায় পড়ে আছেন আর স্ত্রী  ঘরে নেই। আলেক মিয়ার মাথায় আঘাতও রক্তের দাগ রয়েছে।  মাথার পাশে একটি রক্তাক্ত কাঠের টুকরো পড়ে ছিল। বিষয়টি তার সন্তানরা জগন্নাথপুর থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ  হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন যুগান্তরকে জানান,  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো  হয়েছে।  এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও তার ঘাতক স্ত্রীকে গ্রেফতারের  চেষ্টা  চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com