বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা 

সিলেটের মাছিমপুরে আগুনে পুড়লো কলোনীর ৮টি ঘর

সিলেটের মাছিমপুরে আগুনে পুড়লো কলোনীর ৮টি ঘর

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক : সিলেট নগরীর মাছিমপুর এলাকার একটি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টার মেন্দিবাগ মাছিমপুরস্থ এলাকার ববি মিয়ার কলোনীর একটি বাসায় আগুন লাগলে আতংক ছড়িয়ে পড়ে। আগুনে কলোনীর ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তারা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। তারা জানায়, ওই কলোনির ১০০ ফুট লম্বা ১০টি ঘরের মধ্যে ৮টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com