বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

রাষ্ট্রপতির শপথ পেছালো

রাষ্ট্রপতির শপথ পেছালো

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক:: আগামীকাল (রোববার) আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির পদে শপথ নেয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী এটি এখন আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। দেশের ২১তম রাষ্ট্রপ্রধান হিসেবে আবদুল হামিদকে ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ পড়াবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে ৮ দিনের সরকারি সফরে বিদেশে যাচ্ছেন। সে কারণে রাষ্ট্রপতির শপথের আনুষ্ঠানিকতা পিছিয়ে গেছে।

উল্লেখ্য গত ৭ফেব্রুয়ারি বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com