বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইসলাম উদ্দিন।
আজ মঙ্গলবার (ইউএনও) তিনি জগন্নাথপুরের নলুয়া ও মইয়ার হাওর পরিদর্শন করেন। এ উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ উপস্থিত ছিলেন।
ইউএনও ইসলাম উদ্দিন জানান, হাওরে পানি বেড়েছে। তবে নদ-নদীগুলোতে পানির চাপ কম আছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে নিচু এলাকার ফসলী জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কৃষকদের কীভাবে সহযোগিতা করা যায়, আমরা সেই চেষ্টা করছি।
Leave a Reply