শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

বিশ্বনাথে দুদকের মামলায় আ’লীগ সভাপতি কারাগারে

বিশ্বনাথে দুদকের মামলায় আ’লীগ সভাপতি কারাগারে

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
দুদকের দায়ের করা কর ফাঁকির মামলায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান কারাগারে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বুধবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়ার আদালতে তিনি জামিন আবেদন করেন।কর ফাঁকির অভিযোগে পংকি খানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুদক মামলা দায়ের করেন।দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুর রহমান মামলাটি দায়ের করেন।
মামলায় পংকি খান ছাড়াও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়ার ইংল্যান্ডপ্রবাসী রূপা মিয়া, সুনামগঞ্জ সদরের বসুন্ধরা আবাসিক এলাকার মোরশেদ আলম বেলাল, সুনামগঞ্জ সদরের হাছননগরের রোমান রায়হান ও বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক বরিশালের মুলাদী উপজেলার চর নাজিরপুরের বাসিন্দা মো. এনায়েত হোসেনকে আসামি করা হয়। দুদক জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে আমদানিকৃত বিলাসবহুল দামি গাড়ি চোরাইভাবে বিক্রি ও জাল কাগজপত্র তৈরি করে রেজিস্ট্রেশনপূর্বক সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার অপরাধ করেছেন। সরকারের রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় এক কোটি ৭৫ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com