বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুরে সাঁতার কাটতে গিয়ে এক মেধাবী ছাত্রের মৃত্যু

জগন্নাথপুরে সাঁতার কাটতে গিয়ে এক মেধাবী ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে সাতাঁর কাটতে গিয়ে এক মেধাবী ছাত্রের মৃত্যু ঘটেছে। বুধবার উপজেলার কুবাজপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, ঐ গ্রামের আতাউর রহমানের ছেলে ব্রিটিশ-বাংলা ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের মেধাবী ছাত্র সজিব রহমানের বন্ধু সিলেটে নগরীর পাঠানটুলা এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে পাঠানটুলা দ্বি-পাক্ষিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবির হোসেন (২০) মঙ্গলবার তাদের বাড়িতে বেড়াতে আসে। বুধবার বেলা দেড়টার দিকে আবির হোসেন বন্ধুর বাড়ির পাশের পুকুরঘাটে গোসল করতে নেমে সাতাঁর কাটছিল। সাতাঁর কাটা অবস্থায় হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। পরে তার লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। তৎক্ষনিকভাবে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com