বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়  

যুক্তরাষ্ট্রে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যৃ

যুক্তরাষ্ট্রে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যৃ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
মিসৌরি অঙ্গরাজ্যের টেবিল রক লেকে বৃহস্পতিবার পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। ছবি-এবিসি নিউজ যুক্তরাষ্ট্রে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের ৯ জনসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যে জনপ্রিয় পর্যটন এলাকার টেবিল রক লেকে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।

মিসৌরির গভর্নর মাইকেল পারসন বলেছেন, নৌকাটিতে ৩১ জন যাত্রী ছিল। সেখানে ১১ সদস্যের একটি পরিবারও ছিল। লেকের মধ্যে নৌকাটি ডুবে গেলে ওই পরিবারের ৯ সদস্যসহ ১৭ জন মারা যান।
বেঁচে যাওয়া ওই পরিবারের একজন নারীর নাম টিয়া কোলম্যান। তিনি বলেন, নৌকার ক্যাপ্টেন যাত্রীদের লাইফ জ্যাকেট পরা থেকে বিরত থাকতে বলেছিলেন। কোলম্যান বলেন, আমার সন্তান, স্বামী, শ্বশুর-শাশুড়ি, আংকেল, বোন এবং ভাগিনা মারা গেছেন। আমি বেঁচে আছি কিন্তু এটি খুব বেদনাদায়ক।

মিসৌরি হাইওয়ে পেট্রল জানিয়েছে, নিহতদের বয়স এক থেকে ৭০ পর্যন্ত। নৌকাটির নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com