মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম জিতু মিয়ার ইন্তেকাল

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম জিতু মিয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম জিতু মিয়া (৬১) আর নেই। সোমবার বিকেল তিনটায় সিলেট শহরের ইবনেসিনা হাসপতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৪ মেয়ে বাবা ৮ ভাই ২ বোন সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। তিনি পিতা মাতার চতুর্থ সন্তান। তাঁর পিতা হাজী সমছু মিয়া একজন সমাজসেবক। আজ বুধবার দুপুর ২.৩০ মিনিটে হবিবপুর পশ্চিম পাড়া শাহী ঈদগাহে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

মরহুমের বড় ভাই বিএনপি নেতা আহমদ মিয়া জানান,হার্টের সমস্যা দেখা দিলে প্রথমে তাকে পার্কভিউ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ইবনেসিনা হাসপতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তিনি
জগন্নাথপুর বাজারে দীর্ঘদিন সুনামের সহিত ব্যবসা করেন। পরে সিলেট শহরের তেলিহাওরে হোটেল ইস্টএন্ড নির্মাণ করে ব্যবসা করেন।

শনিবার স্বপরিবারে তার লন্ডনে যাওয়ার কথা ছিল। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান,পৌর মেয়র হাজী আব্দুল মনাফ,সাবেক মেয়র আক্তার হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব,সদস্য আলী আহমদ,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া,বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন প্রমুখ শোক বার্তায় মহান আল্লাহপাকের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com