বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুরে জুয়াড়ি সহ ৬ আসামী গ্রেফতার

জগন্নাথপুরে জুয়াড়ি সহ ৬ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:: 
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি সহ ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই লুৎফুর রহমান, এসআই কবির উদ্দিন ও এএসআই শাহ জামালের নেতৃত্বে পুলিশ দল উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায়। অভিযানকালে উপজেলার পূর্ব তিলক গ্রামের এবারত উল্লার ছেলে মামলায় ১৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অজুদ মিয়া, দিরাই থানার তেরুয়া (শেরপুর) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ইব্রাহিম আলীকে ২৫০ গ্রাম গাঁজাসহ ও জুয়া খেলার দায়ে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া গ্রামের নিখিল দাসের ছেলে রিপন দাস, ছাতক থানার গয়াসপুর গ্রামের মৃত হাবিজ উল্লার ছেলে মুক্তি মিয়া, একই থানার শক্তিয়ারগাঁও গ্রামের মৃত তাজ উল্লার ছেলে আনফর আলী এবং দিরাই থানার খাউয়াজুরি গ্রামের মৃত কাচাই মিয়ার ছেলে পৌরশ মিয়াকে গ্রেফতার করেন। ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com