শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুরে খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে সভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৪ তম জন্ম বার্ষিকী পালন এবং কারা ও রোগমুক্তি উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ দুলা মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন তালুকদার, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক রিপন মিয়া, খাইরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামীম আহমদ, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ ইসহাক আলী, সৈয়দ মিজান, পৌর যুবদল নেতা বিলাল মিয়া, তারেক মিয়া, জহির মিয়া, উপজেলা ছাত্রদল নেতা নুরুল আমিন, শেখ মামুন, পৌর ছাত্রদল নেতা আলী, নুর আলম. তোফায়েল, কলেজ ছাত্রদল নেতা জাকারিয়া, দুলু মিয়া, মোবারক হোসেন তুহিন প্রমূখ। সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।
সভায় সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ আবু হোয়াররা সাদ মাস্টার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের নিকট জোর দাবী জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com