বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

জগন্নাথপুরে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার

জগন্নাথপুরে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আমড়াখাই গ্রামের কালী কুমার দাসের ছেলে লিটন মিয়া ওরফে শ্রীকৃষ্ণ (২৪), একই থানার নোয়াপাড়া গ্রামের মফিজ আলীর ছেলে রুহেল মিয়া (২২) ও বানিয়াচং থানার দৌলতপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে সিদ্দিক মিয়া (২৮)।
জানাগেছে, বুধবার রাতে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ও এএসআই শাহ জামালের নেতৃত্বে পুলিশ দল পেছনে ধাওয়া করে চুরি করা মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ৪ অক্টোবর বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com