শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে-প্রতিমন্ত্রী এমএ মান্নান

দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে-প্রতিমন্ত্রী এমএ মান্নান

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা দেশের জন্য কাজ করছেন এবং সেই দক্ষ প্রার্থীদের দলীয় মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আমরা সারা দেশ বিদ্যুতের আলোয় আলোকিত করেছি। দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্নয়নের অগ্রযাত্রায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল আলম সমুজ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার।
উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, ইউপি সদস্য আবদুল জলিল প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা পুরুষ ও নারী জনপ্রতিনিধিগণ এবং দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com