রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

২০ শতাংশও নিরপেক্ষ হতে পারেনি ইসি: ঐক্যফ্রন্ট

২০ শতাংশও নিরপেক্ষ হতে পারেনি ইসি: ঐক্যফ্রন্ট

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
নির্বাচন কমিশন (ইসি) এখনও ২০ শতাংশ নিরপেক্ষ হতে পারেনি বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের দাবি তফসিল ঘোষণার পরও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
শুক্রবার বিকালে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন কমিটির প্রধান ও বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু। রাজধানীর মতিঝিলে আরামবাগে গণফোরামের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বুলু বলেন, সরকার এখনই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আর গ্রেফতার হচ্ছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এসব দেখেও নির্বিকার ইসি। বিএনপির মনোনয়নপ্রত্যাশীর মরদেহ মেলে বুড়িগঙ্গায়। চট্টগ্রাম থেকে সাবেক মন্ত্রী এহছানুল হক মিলন ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।
প্রশাসনের দলবাজ কর্মকর্তা প্রত্যাহার বিষয়ে নির্বাচন কমিশন ও পুলিশের বক্তব্যকে দ্বিমুখী উল্লেখ করে এর সমালোচনা করেন সমন্বয় কমিটির প্রধান বুলু।
তিনি জানান, শিগগিরই দেশের প্রতিটি জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলায় জেলায় চিঠি দেয়া হয়েছে।
নির্বাচনে আসন ভাগাভাগি ও মনোনয়ন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে বুলু বলেন, এসব দায়িত্ব ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির। মনোনয়নকৃতরা নির্বাচনের সময় জেলে থাকলে সেখান থেকেই তারা নির্বাচনে অংশ নেবেন। তবে বিকল্প প্রার্থীও থাকবে।
বৈঠক সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি সুরাহা করা ছাড়াও জেলায় জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com