শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

জগন্নাথপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে। বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com