শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

হামলাকারীকে ভাই সম্বোধন করা হয়েছিল

হামলাকারীকে ভাই সম্বোধন করা হয়েছিল

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ইসলাম যে শান্তির ধর্ম, উদারতার ধর্ম তা আরো একবার প্রমাণিত হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায়। পশ্চিমা বিশ্বের মিডিয়ায় এসব কথা বলা হয়েছে। শুক্রবার সেখানে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেনটন টেরেন্ট, তাকে ভাই বলে সম্বোধন করা হয়েছে ঘটনার সময়। সে যখন মসজিদে প্রবেশ করে হামলা শুরু করে তখন একজন মুসলিমকে বলতে শোনা যায় তাকে ডাকছেন ‘হ্যালো ব্রাদার’ বলে। বৃটেনের অনলাইন ডেইলি মেইল লিখেছে, ওই মুসলিমকে ডাকা হচ্ছে ‘হিরো’।
তিনি ওই হামলাকারীর শিকারে পরিণত হয়েছেন। আর হামলাকারীর প্রতি তিনি যে উদারতা দেখিয়েছেন, যে শব্দ উচ্চারণ করেছেন তা-ই তার শেষ উচ্চারিত শব্দ। ওই ‘হিরো’ মারা গেছেন। তবে রিপোর্টে তার নাম বলা হয় নি।
এর আগের এক রিপোর্টে এমন হিরো হিসেবে আখ্যায়িত করা হয়েছে পাকিস্তানি নাইম রশিদকে। তবে মেইলের রিপোর্ট যা ইঙ্গিত করছে তাতে যে হিরোর কথা বলা হয়েছে, তিনি সম্ভবত নাইম রশিদ। তার উচ্চারিত শব্দ দুটির মধ্য দিয়ে ইসলামের উদারতা ফুটে উঠেছে- এ কথা লিখেছে ডেইলি মেইল।
মুসলিম সম্প্রদায় ও অন্যরা এমন নজিরের প্রশংসা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের একজন ব্যবহারকারী ফারুক লিখেছেন, মুসলিমদের ধর্মীয় বিশ্বাস সহিংস নয় এটা প্রমাণ দিতে আর কত মুসলিমের প্রাণ দিতে হবে?
ইয়াসিন নামে আরেকজন লিখেছেন, ঘৃণার বিপরীতে ভালবাসা। আমাদের সাহায্য করেন আল্লাহ।
সুত্র মানব জমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com