শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

হামলাকারীকে ভাই সম্বোধন করা হয়েছিল

হামলাকারীকে ভাই সম্বোধন করা হয়েছিল

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ইসলাম যে শান্তির ধর্ম, উদারতার ধর্ম তা আরো একবার প্রমাণিত হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায়। পশ্চিমা বিশ্বের মিডিয়ায় এসব কথা বলা হয়েছে। শুক্রবার সেখানে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেনটন টেরেন্ট, তাকে ভাই বলে সম্বোধন করা হয়েছে ঘটনার সময়। সে যখন মসজিদে প্রবেশ করে হামলা শুরু করে তখন একজন মুসলিমকে বলতে শোনা যায় তাকে ডাকছেন ‘হ্যালো ব্রাদার’ বলে। বৃটেনের অনলাইন ডেইলি মেইল লিখেছে, ওই মুসলিমকে ডাকা হচ্ছে ‘হিরো’।
তিনি ওই হামলাকারীর শিকারে পরিণত হয়েছেন। আর হামলাকারীর প্রতি তিনি যে উদারতা দেখিয়েছেন, যে শব্দ উচ্চারণ করেছেন তা-ই তার শেষ উচ্চারিত শব্দ। ওই ‘হিরো’ মারা গেছেন। তবে রিপোর্টে তার নাম বলা হয় নি।
এর আগের এক রিপোর্টে এমন হিরো হিসেবে আখ্যায়িত করা হয়েছে পাকিস্তানি নাইম রশিদকে। তবে মেইলের রিপোর্ট যা ইঙ্গিত করছে তাতে যে হিরোর কথা বলা হয়েছে, তিনি সম্ভবত নাইম রশিদ। তার উচ্চারিত শব্দ দুটির মধ্য দিয়ে ইসলামের উদারতা ফুটে উঠেছে- এ কথা লিখেছে ডেইলি মেইল।
মুসলিম সম্প্রদায় ও অন্যরা এমন নজিরের প্রশংসা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের একজন ব্যবহারকারী ফারুক লিখেছেন, মুসলিমদের ধর্মীয় বিশ্বাস সহিংস নয় এটা প্রমাণ দিতে আর কত মুসলিমের প্রাণ দিতে হবে?
ইয়াসিন নামে আরেকজন লিখেছেন, ঘৃণার বিপরীতে ভালবাসা। আমাদের সাহায্য করেন আল্লাহ।
সুত্র মানব জমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com