শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন

ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ফেনীর সোনাগাজীতে একটি পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পৌনে ১০টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দগ্ধ ছাত্রী (১৮) সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামের মেয়ে। রাফি স্থানীয় একটি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিল।
জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশের আগে ইসরাত জাহানকে তার বন্ধুরা ডেকে নেয়।
এসময় ইসরাতকে তার বন্ধুরা জানায়, তার (ইসরাত) এক বান্ধবীকে মাদ্রাসা ছাদে পেটানো হচ্ছে। ইসরাত পরীক্ষা কেন্দ্রের ছাদে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, ওই শিক্ষার্থীর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এর আগে ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয় হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com