বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

বাংলাদেশের উন্নয়নে এরশাদের অবদান শীর্ষক বই প্রকাশের আহবান

বাংলাদেশের উন্নয়নে এরশাদের অবদান শীর্ষক বই প্রকাশের আহবান

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের সুস্থ্যতা কামনা
করে জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই রোববার সুনামগঞ্জ জেলা জাপা নেতা ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আছকির খানের সভাপতিত্বে এবং উপজেলা যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি
হারুন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলার মিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আলীনুর, আশারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম আহার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ নুর আলী, জাপা নেতা ফারুক মিয়া, উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মনসুর মিয়া, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক নাঈম রাজা প্রমূখ।

এতে দোয়া পরিচালনা করেন জাপা নেতা মাওলানা আইয়ূব আলী। মাহফিলে বক্তারা আল্লাহ পাকের দরবারে পল্লীবন্ধু এরশাদের আশু সুস্থ্যতা কামনা করেন এবং এরশাদের বর্ণাঢ্য জীবনী ও বাংলাদেশের উন্নয়নে এরশাদের অবদান শীর্ষক বই
প্রকাশের জন্য পার্টির শীর্ষ নেতাদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com