বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

জগন্নাথপুরে হাটবাজার ও শতশত ঘরবাড়ি পানির নিচে

জগন্নাথপুরে হাটবাজার ও শতশত ঘরবাড়ি পানির নিচে

স্টাফ রিপোর্টারঃ গত কয়েকদিনের অব্যাহত বর্ষন ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

উপজেলা সদরের বাড়ি জগন্নাথপুর ইকড়ছই, ভবানীপুর, শেরপুর, কলকলিয়া ইউনিয়নের হিজলা, আনোয়ারপুর, নাদামপুর, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া, ভ‚রাখালী, বেরী, বেতাউকা, রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার, বাগময়না সহ অর্ধশতাধিক গ্রামের প্রায় ৫ শতাধিক ঘর বাড়ি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর ভাবে বসবাস করছেন। এখনও কোনো আশ্রয় কেন্দ্র খোলা বা ত্রাণ সামগ্রী নিয়ে কেউ এগিয়ে আসেনি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসির আরাফাত এর সাথে আলাপ হলে তিনি জানান, আমরা বন্যা পরিস্থিতি সার্বক্ষনিক মনিটরিং করছি। উপজেলায় ৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রেরণের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, শনিবার (১৩ জুলাই) পাইলগাঁও ইউনিয়নের রানীনগরে বন্যাদুর্গতের মধ্যে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com