রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সাকিবের ব্যাটে জয় দেখছে বাংলাদেশ

সাকিবের ব্যাটে জয় দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ দলকে পথ দেখাচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারের ব্যাটে জয় দেখছে স্বাগতিক বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার দিনে একাই লড়াই করে যাচ্ছেন অধিনায়ক সাকিব।

শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে আফগানিস্তান।

সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। মাত্র ১২ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। আগের তিন ম্যাচে ১৯, ০ ও ৩৮ করা লিটন এদিন ফেরেন মাত্র ৪ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেকে ১১ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। শনিবার ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে মাত্র ৫ রানে ফেরেন ২১ বছর বয়সী এ ওপেনার।

দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেট জুটিতে তারা ৫৮ রান যোগ করেন। দলীয় ৭০ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মুশফিক। তার আগে ২৫ বলে ২৬ রান করেন জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

মুশফিকের বিদায়ের পর থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন ও আফিফ হোসেনরা। ১৫.৫ ওভারে দলীয় ১০৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। তখনও উইকেটে অবিচল ফিফটি তুলে নেয়া সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com