শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

হলি আর্টিজানের রায়ে বিএনপি সন্তুষ্ট

হলি আর্টিজানের রায়ে বিএনপি সন্তুষ্ট

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আদালত যে রায় দিয়েছেন তাতে বিএনপি সন্তুষ্ট। বিএনপি এই রায়কে স্বাগত জানিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হলি আর্টিজান মামলায় সাতজনের ফাঁসির রায় ঘোষণার একদিন পর শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) সাবেক সভাপতি কৃষিবিদ জাবেদ ইকবাল স্মরণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার পর আমাদের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যের কথা বলেছিলেন। তিনি পরিষ্কার করে বলেছিলেন– এই সংকট উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। কিন্তু সরকার আমাদের কথা রাখেনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন– হলি আর্টিজান মামলার রায়ে বিএনপি নাকি প্রতিক্রিয়া দেয়নি। আমরা তো প্রতিক্রিয়া দিয়েছি। সাংবাদিক ভাইয়েরা আমাকে ফোন করে প্রতিক্রিয়া জানতে চাইলে আমি বলেছি– এ রায়ে বিএনপি সন্তুষ্ট। এ রায়কে আমরা স্বাগত জানাচ্ছি।’

অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই সিকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com