রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

এফডিসিতে ক্রিকেটার নাসিরকে নিয়ে যা বললেন সেই সুবাহ

এফডিসিতে ক্রিকেটার নাসিরকে নিয়ে যা বললেন সেই সুবাহ

স্পোর্টস ডেস্ক ::

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের গার্লফ্রেন্ড দাবি করে আলোচনায় আসা সেই হুমায়রা সুবাহ একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন।

ছবির নাম বসন্ত বিকেল। গত শনিবার সন্ধ্যায় বিএফডিসিতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত।

তবে অনুষ্ঠানের এক ফাঁকে ক্রিকেটার নাসির হোসেনের প্রসঙ্গ তুলতেই ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান নবাগত এই অভিনেত্রী।

সুবাহ বলেন, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আমাকে আজ ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করলেই ভালো হয়। আজ শুধু সিনেমা নিয়ে কথা বলতে চাই।

সিনেমায় আসা প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু আমার আম্মু চাইতেন আমি যেন গান করি। আম্মুর ইচ্ছে অনুযায়ী চেষ্টা করছিলাম কণ্ঠশিল্পী হওয়ার। মোহাম্মদ আসলাম ভাই আমাকে তার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেন। পরে তিনি আমাকে লিড রোলে অভিনয় করতে বলেন। যেহেতু এটা আমার ইচ্ছে ছিল তাই রাজি হয়ে যাই। এরপর তো জানেনই- ‘বসন্ত বিকেল’সহ তিনটি সিনেমায় অভিনয় করছি।’

বসন্ত বিকেল ছবিতে সুবাহর সঙ্গে অভিনয় করছেন শিপন মিত্র ও তানভীর তনু। ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com