শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভের ডাক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভের ডাক

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানীসহ সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রোবববার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে দলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের বাধা ও নেতাকর্মীদের আটকের নিন্দা জানিয়ে রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের আক্রমণে কোতোয়ালি থানা বিএনপি নেতা লিমন, চকবাজার থানা বিএনপির নেতা আতিক, মঈন, হৃদয়সহ ৫ জন এবং শাহবাগ থানার আবদুর রশিদ, সুমন, শাকিল, সুজনসহ ১০/১২ জন আহত ও শাহবাগ থানা বিএনপির মো. রফিক নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।

খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে চরম আশঙ্কায় আছি এমন দাবি করে তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার ভাই-বোন-স্বজনরা সাক্ষাৎ করার আবেদন করলেও কারা কর্তৃপক্ষ শেখ হাসিনার নির্দেশে অনুমতি দিচ্ছেন না। গত ২৫ দিন হল তার স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে সরকার। ফলে তাকে নিয়ে আমরা চরম শঙ্কা ও উৎকণ্ঠায় আছি। একজন বন্দির সঙ্গে স্বজনদের দেখা করতে না দেয়া এক চরম মানসিক নিপীড়ন।

অবিলম্বে খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়-স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়াকে বাঁচাতে হলে এখনই জামিন ও সুচিকিৎসা দরকার। তাই আমরা জনগণের পক্ষ থেকে সরকারকে বলতে চাই- এবার কোনো রকমের টালবাহানা করে তার জামিনে কোনো বাধা দেবেন না। এ সময় অবিলম্বে পাটকল শ্রমিকদের সব দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com