শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

সিলেটে কোর্টের বিচারাধীন মামলার অবশিষ্ট মালামাল ধ্বংস

সিলেটে কোর্টের বিচারাধীন মামলার অবশিষ্ট মালামাল ধ্বংস

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
সিলেটে বিভিন্ন বিচারিক আদালতে বিচারাধীন ৫৪টি মামলার জব্দকৃত আলামতের নমুনা সংরক্ষণ করে বাকী আলামত ধ্বংস করা হয়েছে। গত বুধবার বিকাল ৩ টায় আদালতের অনুমতিক্রমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশে পরিত্যক্ত ভবনের সামনে আলামতগুলো ধ্বংস করা হয়।

আলামতের নমুনা সংরক্ষণ করে বাকী আলামত ঢেলে, ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মো. আবুল হাশেম, সিএসআই মো. আইয়ুব আলী, এএসআই মো. ওসমান, কনস্টেবল পিযুষ রঞ্জন বিশ্বাস, মো. রাসেল মিয়া।

ধ্বংসকৃত মালামালের তালিকা হলো, চোলাই মদ ১ হাজার ৬২৭ লিটার, ফেনসিডিল ১৩৫ বোতল, গাঁজা ৬.৭৩৫ কেজি, ভারতীয় মদ ৪১৮ বোতল, ইয়াবা ট্যাবলেট ২ হাজার ৫৯০ পিস, বিদেশী সিগারেট ৩ লক্ষ ১ হাজার ৬৩৫ শলাকা, ভারতীয় বিড়ি ৭ লক্ষ ৪২ হাজার শলাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মূছা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com