রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

বিপিএল সেরা একাদশে জায়গা পেলেন যারা

বিপিএল সেরা একাদশে জায়গা পেলেন যারা

 

স্পোর্টস ডেস্ক ::  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য শেষ হওয়া সপ্তম আসরে দুর্দান্ত খেলা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে ক্রিকইনফো।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত খেলা ইমরুল কায়েসের। ১৩ ম্যাচে চার ফিফটিতে ৪৯.১১ গড়ে ৪৪২ রান করেও সেরা একাদশে জায়গা হয়নি কায়েসের।

সেরা একাদশে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবাল, বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও পেস বোলার রুবেল হোসেনের।

বিপিএলে দুর্দান্ত পারফরম করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। তিনি সবচেয়ে কম ১২ ম্যাচে ২০ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন। ১৩ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন খুলনা টাইগার্সের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। সমান ম্যাচ খেলে ২০ উইকেট শিকার করেছেন রুবেল হোসেন।

আর ব্যাট হাতে ১৪ ম্যাচে সর্বোচ্চ ৪৯৫ রান সংগ্রহ করেছেন রাইলি রুশো। সমান ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯১ রান করেছেন খুলনা টাইগার্সের নেতৃত্ব দেয়া মুশফিকুর রহিম। আর ১৫ ম্যাচ খেলে ৪৫৫ রান করেছেন বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী রয়েলসের ওপেনার লিটন কুমার দাস।

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, রাইলি রুশো, মুশফিকুর রহিম, ডেভিড মালান, আন্দ্রে রাসেল, মেহেদী হাসান, মোহাম্মদ আমির, মুজিব-উর-রহমান, মেহেদী হাসান রানা ও মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com