বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুরে সেনাবাহিনীর পোশাক-ব্যাজসহ ভুঁয়া মেজর আটক

জগন্নাথপুরে সেনাবাহিনীর পোশাক-ব্যাজসহ ভুঁয়া মেজর আটক

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে হরিপুর গ্রামের হাজী মোহাম্মদ দানিছ মিয়ার বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভূঁয়া মেজর কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম বাসিদ মিয়া (৩৮)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের ছেলে এবং পলাতক সেনা সদস্য। সোমবার (১০মার্চ ) সকালে সেনা বাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসিদ মিয়া হরিহরপুর গ্রামের মৃত কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগম (৪০) এর স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে কয়েকদিন ধরে বসবাস করে মেজর হিসেবে এলাকার লোকজন কে ভূয়া পরিচয় দিয়ে দাপট দেখান। হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। তিনি হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হলে তাঁরা সেনাক্যাম্পে বিষয়টি জানান। যার প্রেক্ষিতে সোমবার সকাল ১১ টায় জগন্নাথপুর ও ছাতক সেনা ক্যাম্পের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মেজর মোঃ আল জাবির আসিফ, ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে ভূঁয়া মেজর বাসিদ মিয়া (৩৮) ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগম(৪০) কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, গামজাম্বুট, একটি ডোন ক্যামেরা,,দুইটি পাসপোর্ট, র্যার-৯ লেখা সম্বলিত একটি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা,ছুরি, চাকু ও কিছু টাকা উদ্ধার করা হয়। বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্হায় ছুটিতে এসে পলাতক হন।
সেনা ক্যাম্পের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মেজর মোঃ আল জাবির আসিফ বলেন,এলাকাবাসী খবর জানালে এই প্রতারক কে আটক করে জগন্নাথপুর থানা পুলিশে সৌর্পদ করা হয়েছে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ভূঁয়া মেজর পরিচয়দানকারী ও তাঁর স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com